1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
হত্যার উদ্দেশ্যে এসেছিল হামলাকারী, কাছে ছিল ‘একাধিক অস্ত্র’: ট্রাম্প সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে, হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত ন : ট্রাম্প যশোরের গর্ব: জুডো প্রতিযোগিতায় ইলার রৌপ্য, রিনার তাম্র জয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় মহানগর ছাত্রশিবিরের ‘হেল্প ডেস্ক’ মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ বাগেরহাটে বন্ধু ধানের মাঠ দিবস অনুষ্ঠিত দশমিনায় আলু ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে অভিনব পাইপ ফাঁদ মঠবাড়িয়ায় ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু তেরখাদায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, জখম ৪

মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক জমি দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে| এই ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর নির্মাণ করে তা ব্যবহার করারও অভিযোগ রয়েছে| তবে ভূমি প্রশাসন বলছে, আদালতের নিষেধাজ্ঞা ও জমির মালিকানা নিয়ে বিরোধ থাকায় উক্ত জমিতে কোন পক্ষকেই কিছু করতে দেওয়া হবে না|
মামলার নথি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া বাজারে ১২৩৭ নং দাগের ২ শতাংশ জমি এসএ এবং বিআরএস দলিল ও রেকর্ড মূলে মো.সাইদুর রহমান মিয়া মালিক রয়েছেন| কিন্তু ওই জমিতে একই এলাকার হাশেম মাতুব্বরের ছেলে মান্নান মাতুব্বর ও ফজল শেখের ছেলে শহীদুল ইসলাম গংরা জোর পূর্বক প্রভাব খাটিয়ে উক্ত জমিতে একটি দোকান ঘর নির্মাণের চেষ্টা করেন| নিরুপায় হয়ে জমির মূল মালিক মো.সাইদুর রহমান মিয়া মাদারীপুর আদালতে জমির মালিকানা ¯^ত্ব দাবী ও জবর দখল রোধ করার জন্য একটি মামলা দায়ের করেন| কিন্তু প্রতিপক্ষের লোকজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে একটি দোকান ঘর নির্মাণ করে তা ব্যবসা-বাণিজ্যের কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে|
এই বিষয়ে ভুক্তভোগী মো.সাইদুর রহমান মিয়া বলেন, ‘শিরখাড়া বাজারের সাথেই আমার নামে এসএ এবং বিআরএস দলিল ও রেকর্ড মূলে ২ শতাংশ সম্পত্তি আমি দীর্ঘদিন ধরেই ভোগ দখল করে আসছি| কিন্তু হঠাৎ করে স্থানীয় কয়েকজন ব্যক্তি মিলে আমার জমিতে জোর করে দোকান ঘর নির্মাণ করেছে| আমি এই বিষয়ে আদালতে মামলা দায়ের করলেও তারা দোকান ঘর নির্মাণ বন্ধ না করে তা এখন বাণিজ্যিক কাজে ব্যবহার করছে| আমি আদালতের কাছে এই ঘটনার ন্যায় বিচার চাই|
অভিযোগের বিষয়ে মান্নান মাতুব্বরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাইদুর রহমান মিয়া জমির মালিকানা দাবী করে আদালতে মামলা দায়ের করেছে| সে যদি আদালত থেকে রায় পায়, তাহলে আমরা জমি ছেড়ে দেবো|
এই বিষয়ে শিরখাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘আমি বিবাদমান জমি পরিদর্শন করেছি| দুই পক্ষকেই কোন ধরনের বিরোধে জড়াতে নিষেধ করেছি| আদালত যেভাবে আদেশ দেবে, সেভাবেই ওখানে কাজ করা হবে| আমি ইতোমধ্যে শহীদুল ইসলামকে ওই দোকান ঘর ব্যবহার না করার জন্য মৌখিক নির্দেশ দিয়েছি| প্রয়োজনে লিখিত আদেশও দেবো|

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।