1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় আমের বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি কাশিয়ানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত পাইকগাছায় উন্নত প্রযুক্তিতে পাট চাষ ও বীজ উৎপাদন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে বোরোর বাম্পার ফলন হলেও দর পতনে চাষীরা হতাশ ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে মহানগর ছাত্রশিবিরের হাফেজে কুরআন সংবর্ধনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী অনুষ্ঠানের সমাপনী কেশবপুরে অবৈধ প্যারামেডিকেল প্রতিষ্ঠান সিলগালা অপরাধীর পরিচয় কেবলই অপরাধী, রাজনৈতিক পরিচয় নয়: প্রধানমন্ত্রী পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্কের লিসা

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আর মাত্র কয়েকটি দিন। আগামী মাসে বিশ্ব মাতবে ফুটবল উন্মাদনায়। আর সেই উন্মাদনার পারদ আরও উঁচুতে তুলতে ফিফা বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের লাইনআপে যোগ দিলেন ব্ল্যাকপিঙ্কের লিসা। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথভাবে এবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ আয়োজন করতে যাচ্ছে। এবারের আয়োজনে উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশন (কনকাকাফ) ব্ল্যাকপিঙ্কের লিসার পারফর্ম করার কথা ঘোষণা করেছে।
আগেই জানানো হয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে একজন কে-পপ শিল্পী পারফর্ম করবেন। আর সেই একজন হবেন নারী কে-পপ শিল্পী। জল্পনার অবসান ঘটিয়ে এবারের বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের মঞ্চে উঠবেন লিসা। এর আগে বিটিএসের জাংকুক ২০২২ কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানে অফিসিয়াল সাউন্ডট্র্যাক ‘ড্রিমার্স’ পরিবেশন করেছিলেন।
দ্য নিউইয়র্ক টাইমসের সহযোগী ও ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্য অনুযায়ী, লিসা আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সঙ্গে একটি পারফরম্যান্স চুক্তি স্বাক্ষর করেছেন।
যেহেতু এবারের বিশ্বকাপ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো—এই তিনটি দেশ আয়োজন করবে, তাই উদ্বোধন অনুষ্ঠানকেও তিনটি ভাগে উপস্থাপন করা হবে।
যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের আগে ব্ল্যাকপিঙ্ক তারকা লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম মাতাবেন। লিসার পাশাপাশি সেই অনুষ্ঠানে কেটি পেরি, ফিউচার এবং ডিজে স্নেকের মতো শিল্পীরাও পারফর্ম করবেন।
কানাডার টরন্টোর অনুষ্ঠানে পারফর্ম করবেন মাইকেল বুলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারা।
আর মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের অনুষ্ঠানে থাকবেন রক ব্যান্ড মানা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, বেলিন্ডা এবং তাইলা। যুক্তরাষ্ট্র ও কানাডার প্রতিটি মঞ্চের জন্য ১৩ মিনিটের পরিকল্পনা করা হয়েছে, যেখানে মেক্সিকোর মঞ্চটি চলবে ১৬ মিনিট ৩০ সেকেন্ড।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।