1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে : সালাহউদ্দিন আহমদ

  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩০১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে শেখ হাসিনার বিচার হয়েছে, রায়ও বাস্তবায়ন করা হবে। যারাই ফ্যাসিবাদী হবে তাদেরই এমন অবস্থা হবে।
আজ শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এসব কথা বলেন।
সালাউদ্দিন আহমেদ বলেন, আওয়ানী লীগ কখনো রাজনৈতিক দল ছিলোনা এটা একটি মাফিয়া সংগঠন ছিলো। লীগের রাজনীতির কবর দিতে হবে। গণতান্ত্রিক চর্চায় অন্য কোন দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না। এমন রাজনৈতিক চর্চা করতে হবে যাতে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়। দেশের মানুষের প্রত্যাশা ও আন্তর্জাতিক মান বজায় রেখে শেখ হাসিনার রায় দেওয়া হয়েছে। এ রায় বাস্তবায়নও হবে।
যারাই ফ্যাসিবাদী হবে তাদেরই এ অবস্থা হবে। ৮ দলের একটি দল আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছিলো। তাদের সাথে বাকিদের কিভাবে ঐক্য হয় তা নিয়ে প্রশ্ন তোলেন সালাহউদ্দিন আহমেদ। জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে তাদের জনদাবির সাথে একাত্মতা প্রকাশ করার আহবান জানান।
তিনি আরও বলেন, ছাত্র গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি। যারা ২৪ এর চেতনা নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে, তাদের আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না। শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকাতে চেষ্টা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।