1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪

  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ব্যাঙ্কোয়েট হলে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। হামলার সময় ১৪ জন উপস্থিত ছিলেন। খবর রয়টার্সের।
সামাজিক মাধ্যম ফেসবুকে স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, ‘এটি একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান ছিল। আমি ঘটনার সব তথ্য জানার চেষ্টা করছি এবং সঠিক উত্তর পাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার কিছু আগে লুসিল এভিনিউ ১৯০০ ব্লকের কাছে গুলির খবর আসে।
সামাজিক মাধ্যম এক্সে (আগের টুইটার) সান জোআকুইন কাউন্টি শেরিফ অফিস জানায়, ‘এখন পর্যন্ত প্রায় ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে চারজন নিহত হয়েছেন।’
ওই অফিস আরও জানায়, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী এটিতে পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা সব সম্ভাবনা যাচাই করছেন। তদন্তকারীরা হামলাকারীর বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ করেননি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।