1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

‘কপাল পুড়ল’ রুমিন ফারহানার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করলেও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে শেষ পর্যন্ত কাউকে না দিয়ে ভিন্ন পথে হাঁটল বিএনপি। দলটির এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা। দীর্ঘদিন ধরে এই আসন থেকেই নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিলেও শেষ মুহূর্তে এসে তাঁর রাজনৈতিক হিসাব মিলল না।
বিএনপি দুই দফায় দেশের ২৭২টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া–২ আসনটি শুরু থেকেই ফাঁকা রাখা হয়। দলের ভেতরে ধারণা ছিল, শেষ পর্যন্ত এখানেই রুমিন ফারহানার নাম আসবে। তবে সেই প্রত্যাশার অবসান ঘটে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দলের এক সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে বিএনপি জানায়, আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে তারা নিজস্ব প্রার্থী দেবে না। এই সিদ্ধান্তের ফলে আসনটি কার্যত ছেড়ে দেওয়া হয়েছে শরিক দলকে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে তাদের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন।
অন্যদিকে দলীয় মনোনয়ন না মিললেও এই আসন থেকে নির্বাচন করার ব্যাপারে আগে থেকেই অনড় অবস্থান জানান রুমিন ফারহানা। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া–২ আসনেই তিনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সম্প্রতি এলাকায় এক কর্মসূচিতে নিজের অবস্থান স্পষ্ট করে রুমিন ফারহানা বলেন, ‘আমি যা বলি, আমি তা–ই করি; এইটা ভালো হইলে, ভালোমন্দ হইলে আমার কিছু করার নাই। আপনারা যদি আমার পাশে থাকেন, মার্কা যা–ই হোক, নির্বাচন করব আমি সরাইল–আশুগঞ্জ থেকেই।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।