1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

প্রয়োজনে জীবন দিয়ে হলেও বাগেরহাটের চারটি আসন রক্ষা করা হবে: কাজী খায়রুজ্জামান শিপনের হুশিয়ারী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

শরণখোলা অফিসঃ বাগেরহাট জেলা বিএনপি সদস্য কাজী খায়রুজ্জামান শিপন নির্বাচন কমিশনের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন প্রয়োজনে জীবন দিয়ে হলেও বাগেরহাটের চারটি আসন রক্ষা করা হবে। অবিলম্বে বাগেরহাট-৪ আসন কেটে দেওয়ার গেজেট বাতিল করা না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে কাজী শিপন ঘোষণা করেন।
বাগেরহাট জেলায় চলমান ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ) সকালে শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড়ে হরতালের সমর্থনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কাজী খায়রুজ্জামান শিপন উপরোক্ত কথা বলেন।
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন মিলন ও জেলা বিএনপি সদস্য ইসাহাক আলী মোল্লা প্রমূখ।
হরতালের দ্বিতীয় দিনেও অচল হয়ে রয়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। বুধবার সকাল থেকে শুরু হয়েছে ৪৮ ঘন্টার হরতাল অবরোধ। উপজেলা সদর থেকে দুরপাল্লাসহ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উপজেলা সদর রায়েন্দা বাজার,তাফালবাড়ী বাজার,আমড়াগাছিয়া বাজার,রাজাপুর বাজারসহ অন্যান্য বাজারের দোকানপাট বন্ধ রয়েছে।
নির্বাচন কমিশনের বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবীতে সর্বদলীয় ঐক্যের ডাকে বাগেরহাট জেলায় এ হরতাল পালিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।