1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ঝিনাইদহে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের কোটচাঁদপুরে ঘরের ভেতরে আগুনে পুড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) রাত তিনটার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এর আগে বিকেলে উপজেলার কাঠালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছোঁয়া খাতুন ওই গ্রামের রাকিব হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে শিশুটিকে ঘরের ভেতরে ঘুম পাড়িয়ে রেখে তার মা বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ঘরের ভেতরের আসবাবসহ সবকিছু পুড়ে যায়। এতে শিশুটি আগুনে পুড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। যশোরেও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পর রাত তিনটার দিকে শিশুটির মৃত্যু হয়।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।