1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

উজিরপুরে সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে ‘ডেভিল হান্ট’ নামের অভিযানে বড়াকোঠা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মৃধাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর ডিবি পুলিশ তাকে উজিরপুর মডেল থানায় সোপর্দ করে। এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে ডিবি পুলিশ শহিদুল ইসলাম মৃধাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এদিকে এ গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।