1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কালিয়ায় যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
মোঃ মনিরুজ্জামান চৌধুরী, কালিয়া : নড়াইলের কালিয়া উপজেলার কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে বসতবাড়ির আঙিনায় গাঁজা চাষের অভিযোগে যৌথ অভিযানে দুইটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাছ থেকে আনুমানিক প্রায় ৮ কেজি গাঁজা উৎপাদন সম্ভব বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন।
অভিযানে কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসুদেব বর্মন (পিতা: মরহুম সন্তোষ বর্মন)-এর বসতবাড়ির আঙিনা থেকে অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ দুটি জব্দ করা হয়। গাছগুলো বিশেষভাবে পরিচর্যা করা অবস্থায় পাওয়া যায়, যা দেখে ধারণা করা হচ্ছে দীর্ঘদিন ধরে গোপনে এগুলোর চাষ চলছিল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, স্থানীয়ভাবে মাদক চাষ ও সরবরাহের তথ্য পাওয়ার পর নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে গাঁজা গাছ দুটি উপড়ে ফেলে জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এলাকাবাসী জানান, বসতবাড়িতে মাদক চাষের ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মাদক নির্মূলে নিয়মিত অভিযান ও প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানানো হয়, মাদক উৎপাদন, চাষ ও বিক্রির বিরুদ্ধে যৌথ অভিযান আরও জোরদার করা হবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।