1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দুয়েকজন ফেসবুক-ইউটিউবে বিভ্রান্তি ছড়াচ্ছে; তাদের অতীত জানি: প্রেস সচিব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : এক দিন আগে বা পরে নয়, ১২ ফেব্রুয়ারি নির্বাচন হবেই—এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘এবারের নির্বাচন ফ্রি, ফেয়ার ও ফেস্টিভ হবে। রেকর্ড টার্ন-আউট হবে এ নির্বাচনে। নির্বাচনের জন্য পরিস্থিতি যথেষ্ট ভালো। দুয়েকজন ফেসবুক, ইউটিউবে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের অতীত আমরা জানি।’ আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত বাস্তবায়ন কমিটি (নিকার) ১১৯তম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
চট্টগ্রামের সলিমপুরে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় সমস্ত বাহিনী একত্রিত করে অবৈধ অস্ত্র উদ্ধারে নামবে জানিয়ে তিনি বলেন, ‘নিহতের ঘটনায় জড়িত প্রত্যেককেই এরেস্ট করা হবে।’
প্রেস সচিব বলেন, ‘রাজস্ব আদায়ে রাজস্ব নীতি ও রাজস্ব বোর্ড নামে আলাদা দুটি বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকে দুইটা বিভাগ আলাদাভাবে কাজ শুরু করবে।’
এসময় সরকারি কয়েকটি সিদ্ধান্তের ব্যাপারেও জানান তিনি। তিনি বলেন, ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে এখন থেকে ‘‘নারী ও শিশু মন্ত্রণালয়” নাম হবে।’
এছাড়া দেশে নতুন ৪টি থানা স্থাপনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে এবং ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার নাম পরিবর্তন করে ভুল্লী নামকরণ (ঈ কারের পরিবর্তন) করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
এদিকে উপ-প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘নির্বাচনে সব কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। তবে ২১ হাজার ৯৪৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বিবেচনায় স্পেশাল প্রায় ৭১ কোটি টাকা সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়েছে, যাতে সিসি ক্যামেরা সংযোগ দেয়া হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৬টি করে ক্যামেরা থাকবে।’
তিনি বলেন, ‘কিছু জেলায় শতভাগ পর্যায়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। গাজীপুরে ৩১ জানুয়ারির মধ্যে সব ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।’
তিনি আরও বলেন, ‘সারা দেশে একই প্রক্রিয়া বাস্তবায়নে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২৯৯টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। সেখানে সৌরবিদ্যুত ও জেনারেটর দিয়ে বিদ্যুৎ দেয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।