1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পাটকেলঘাটায় গাছের সাথে এ কেমন শত্রুতা , কেটে সাবাড়

  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা লালচন্দ্রপুর গ্রামে ৩ বিঘা জমির কুল গাছ কেটে সাবাড় করে দিয়েছে দূর্বৃত্তরা। জানা গেছে পাটকেলঘাটা থানা সদরের প্রায় আধা কিলোমিটার দুরে অবস্থিত রাস্তার পাশে কুল বাগানের দুইশতাধিক গাছ কেটে দিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের জুজখোলা গ্রামের আব্দুস সবুর ৩ বিঘা জমি হারি নিয়ে কুলচাষ করেছে। অধিকাংশ গাছে ফুল এসেছে। এ দিকে রোববার রাতের আধারে কোন এক সময় দূর্বৃত্তরা শত্রুতাবশত কে বা কারা ৩ বিঘা জমির প্রায় দুুইশতাধিক গাছ কেটে দিয়েছে। সোমবার সকালে এসে তিনি দেখতে পান তার জমির কুল গাছ কাটা। আব্দুস সবুর জানান আমি সবকিছু শেষ করে ৩ বিঘা জমি হারী নিয়ে কুলচাষ করেছি। সব গাছে ফুল এসেছে অল্পদিনের মধ্যেই গাছে ফল আসবে। কিন্তু গতকাল রাতে সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে । এ বিষযে ক্ষতিগ্রস্থ কৃষক সবুর জানান বিভিন্ন সমিতি থেকে ঋন নিয়ে এই জমিতে কুল চাষ করেছি। যা বিক্রয় করে আমি সমিতির কিস্তি দিব আর সংসারের হাল ধরে রাখবো। কিন্তি গতকাল রাতেই সেই স্বপ্ন ভেঙ্গে খান খান হয়ে গেছে। এ বিষয়ে কৃষক আব্দুস সবুর বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদরানা জানান বিষয়টি শুনেছি কিন্তু এধরনের অপরাধ ক্ষমার যোগ্য নয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।