1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ঝিনাইদহে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২

  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তার ও মাছ ধরা ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুল হাই ও টুকু মুন্সি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। সম্প্রতি বৃষ্টিতে আব্দুল হাই গ্রুপের সমর্থক শোয়েবের একটি পুকুরের মাছ ভেসে যায়। সেই মাছ ধরছিল টুকু মুন্সি গ্রুপ। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হরিশংকরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির জানাজা শেষে বাড়ি ফেরার পথে টুকু মুন্সি গ্রুপের লোকজন শোয়েবের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এর জের ধরে বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে অন্তত ১২ জন আহত হন।
এ বিষয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি আর মামলা হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।