1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মঠবাড়িয়ায় আ’লীগের ১০২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান ও বায়েজিদ আহমেদ খানকে হুকুমের আসামি করে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১০২ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেছেন গুলিসাখালী ইউনিয়ন বিএনপি নেতা মোঃ হারুন অর রশিদ হাওলাদার। মামলার এজাহারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি মোঃ আরিফ উল হক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, গুলিসাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনোর নামও রয়েছে।
মামলা সূত্রে জানাগেছে, ২০২৩ সালের ২রা ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল তৈল, আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেল সহ কৃষি উপকরণ লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ফ্যাসিস সরকারের পদত্যাগ ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবীতে ১০নং হলতা গুলিসাখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন পদ যাত্রার অংশ হিসেবে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী গুলিসাখালী ইউনিয়নের পদ যাত্রার আয়োজন করেন। এসময় মঠবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান ও বায়েজিদ আহমেদ খানের হুকুমে আওয়ামী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, হাতবোমা, ককটেল রামদা, চাইনিজ কুড়াল, জি,আই,পাইপসহ মারাত্মক মরনাস্ত্র নিয়া হামলা করে। এছাড়াও ককটেল ও হাতবোমা বিস্ফোরন ঘটায় এবং বিএনপি’র নেতাকর্মীদের কুপিয়ে গুরুতর জখম করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন আকন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।