1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা সীমান্তে আটজনকে বিজিবি’র কাছে হস্তান্তর বিএসএফ’র

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌‌ : ভারতের হাকিমপুরে ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসর্মপনকৃত ৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছ হস্তান্তর করেছে বিএসএফ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় পুলিশের কাছে সোপার্দ করে।
হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, খুলনার কয়রা থানার নাকসা গ্রামের মোঃ মনি বিশ্বাসের ছেলে
মোঃ হারুন (৩০), জেলার ময়মনসিংহ ফুলবাড়ি থানার ঢামার গ্রামের সামসুল আলমের স্ত্রী জবা সাবিহা বিনতে করিম (২২), সাতক্ষীরার আশাশুনি থানার বুড়িয়া গ্রামের সবুজ মন্ডলের স্ত্রী রুপা রানী (২৮), একই থানার মহিষকুড় গ্রামের রবীন্দ্র নাথ পরামানিকের ছেলে অনাদি রঞ্জন পরামানিক (৪২), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সুতারপাড়া গ্রামের মোঃ সুজন এর স্ত্রী জান্নাত বেগম জিনতা বেগম (২৯), নারায়নগঞ্জ জেলার সদর থানার ভূইগড় গ্রামের আব্দুল আলিমের স্ত্রী নীপা (৩৯), যশোর জেলার অভয়নগর থানার পাইকপাড়া গ্রামের মোঃ আজিজুল বিশ্বাসের ছেলে মোঃ ইকরামুল বিশ্বাস (২৪) ও তার স্ত্রী মোছাঃ রহিমা খাতুন (২৪)।
বিজিবি সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেক পোষ্ট অতিক্রম করার সময় বিএসএফ তাদরকে আটক করে। পরবর্তীতে বহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় বিএসএস আমুদিয়া কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবি তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কাশেম এর মধ্যস্ততায় তলুইগাছা সীমান্তে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদেরকে সাতক্ষীরা সদর থানা পুলিশে সোপার্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেসন্স) সুশান্ত ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন, হস্তান্তরকত বাংলাদেশি নাগরিকদের নাম ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।