1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

খুলনার এনসিপি’র কেন্দ্রীয় কৃষক উইং কমিটির সদস্য’র বিরুদ্ধে নানা অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কৃষক উইং কমিটির সদস্য মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ) এর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক শৃঙ্খলা কমিটি বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। মাহি পলাশের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়।
লিখিত অভিযোগে বলা হয়েছে, মাহিদুল ইসলাম (মাহি পলাশ) তিনি আওয়ামী পরিবারের সদস্য ও নিজেও একজন ফ্যাসিস্ট আওয়ামী মতাদর্শের। তার বড় ভাই বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর শিক্ষা বিষয়ক সম্পাদক। মেঝো ভাই বারাকপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। ছোট ভাই বারাকপুর ইউনিয়ন যুবলীগের সদস্য। সে মাদক ব্যবসার সাথে জড়িত, তার রয়েছে কিশোর গ্যাং পরিচালনা এবং গোপালগঞ্জে এনসিপি’র উপর হামলাকে কেন্দ্র করে ভূয়া মামলার লিস্ট করে মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে। এমনকি বন্যার ত্রাণের নামে টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এনসিপি’র নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এনসিপি’র নামে টেন্ডার বাণিজ্যসহ আরও নানা অপকর্মের অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। যার ফলে নিজের গ্রামের বাড়িতে যেতে পেরচ্ছে না। সে তার শশুর বাড়িতে বসবাস করছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, তার বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলায়। কিন্তুু সে খুলনায় এনসিপি’র কোন প্রোগ্রামে উপস্থিত হয়না। কিন্তুু দেখা যায় সে দিনের পর দিন কেন্দ্রীয় অফিসে থেকে কেন্দ্রীয় কিছু নেতাদের মনজয় করে কেন্দ্রীয় কৃষক উইং এর কমিটির সদস্য হয়েছে। যা দলীয় নীতিমালার পরিপন্থী এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল। যার ফলে খুলনায় দলীয় পরিবেশে চরম বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যা খুলনায় দলীয় কার্যক্রমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ বিষয়ে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে কেন্দ্রীয় সাংগঠনিক শৃঙ্খলা কমিটির দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।
তবে অভিযুক্ত মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ) বিষয়টি অস্বীকার করে বলেন, আপনারা তদন্ত করে দেখেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।