1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দেশে অনেক ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : এদেশে যা কিছু ভালো, সবকিছু দিয়েছে বিএনপি। এ কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এ কথা বলেন। বর্তমানে দেশে অনেক ষড়যন্ত্র চলছে এবং মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব জানান, গত ৪৭ বছর ধরে যা কিছু ভালো সব করেছে বিএনপি। তিনি বলেন, আমরা সেই দল উড়ে এসে জুড়ে বসিনি। লড়াই করে, সংগ্রাম করে এখানে এসেছি। আমাদের নেতা জিয়াউর রহমান দেশ স্বাধীন করেছেন, এটা আমাদের গর্ব।
এ সময় ফখরুল বলেন, বিএনপিকে নিয়ে অনেকে অনেক কথা বলে। সেদিন যাদের জন্ম হয়েছে তারাও বলে। একাত্তরে যাদের ভিন্ন অবস্থান ছিল তারাও বলে। তবে তাদের মনে রাখা দরকার, এই দল হলো ফিনিক্স পাখির মতো, এ দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।
সম্মেলন সম্পর্কে বিএনপির মহাসচিব বলেন, ‘আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন।’
এ সময় স্থানীয় বিএনপির এক নেতার নামে স্লোগান তুললে মহাসচিব থামিয়ে দেন। বলেন, আমাদের কোনো ভাই নেই। আমাদের নেতা একজন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমাদের নেত্রী একজন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আমাদের এখনকার নেতা জনাব তারেক রহমান।
বক্তব্য শেষে তিনি আরেকবার সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, কোনো নেতার নামে স্লোগান হবে না। যে নেতার নামে স্লোগান হবে সেই নেতা মাইনাস হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।