1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দেবহাটায় জুয়ার টাকাকে কেন্দ্র করে মারপিট ও বাড়িঘর ভাঙচুর

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দেবহাটা উপজেলার কুলিয়ায় জুয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে মারপিট ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪জনের নাম উল্লেখ করে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন কুলিয়া বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল করিম মোল্লার ছেলে জাকির মোল্লা। লিখিত অভিযোগ মতে জানা গেছে, বাদীর বাড়ির পার্শ্ববর্তী মনু সরদারের ৩ ছেলে যথাক্রমে কামরুল ইসলাম (৩০), ইব্রাহীম (২৬) ও জাহিদুল ইসলাম (২০) এবং মোঃ খোকার ছেলে জয়নাল আবেদীন (৩০) একত্রে মিলে ইং ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে বাদীর বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এর আগে ২নং বিবাদী ইব্রাহীম বাদীর ছোট ভাই জাহিদ তার মোবাইল ফোন থেকে জুয়ার টাকা বের করে নিয়েছে এবং সেই টাকা বাদীকে দিতে হবে বলে চাপ প্রয়োগ করে। কিন্তু বাদী সেই টাকা কেন দেবে এবং এমন মিথ্যা অভিযোগে তাকে কোন টাকা দিতে অস্বীকার করে। যার কারনে বিবাদীরা সংঘবদ্ধভাবে বাদীর দুইতলা বিল্ডিংয়ের উপরতলার পূর্ব পাশের কক্ষের দরজা ভেঙ্গে অনধিকার প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর, লুটপাট ও বাদীর ছোট ভাই জাহিদকে মারপিট করে। এসময় বাদীর স্ত্রী বৃষ্টি পারভিন (২৬) ও তার ছোট ভাইয়ের স্ত্রী শারমিন সুলতানা (২৩) ঠেকাতে গেলে বিবাদীরা তাদেরকেও মারপিট করে আহত করে। একপর্যায়ে ২নং বিবাদী ইব্রাহীম বাদীর সোকেজের মধ্যে ব্যবসার জন্য রক্ষিত নগদ ৩ লক্ষ টাকা নিয়ে চলে যায়। বাদী এসময় বাড়িতে না থাকায় পরে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের মধ্যে ছোট ভাইয়ের স্ত্রী শারমিনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে সখিপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দেবহাটা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এধরনের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।