1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে বিদেশি মদসহ ভারতীয় নাগরিক আটক

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : যশোরে ১০ বোতল বিদেশি মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (২০ সেপ্টেম্বর) যশোর সদরের বাউলিয়া এলাকা থেকে উত্তম হালদার (৩৯) নামের ওই ভারতীয়কে আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সোয়া ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া এলাকায় অভিযান চালিয়ে উত্তম হালদারকে আটক করা হয়।
এ সময় তার ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
আটক ওই ভারতীয় বিজিবিকে জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে মদগুলো নিয়ে যাচ্ছিলেন।
আটক উত্তম হালদারের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি ভারতের উত্তর ২৪ পরগণা জেলার বনগাঁ থানার সাত ভাই কালিতলা গ্রামের জীবন হালদারের ছেলে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।