1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর কেন্দ্রীয় কারাগারে মেজবাহ উদ্দিন (৫৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকাল ৫টার দিকে তিনি মারা যান।

নিহত মেজবাহ উদ্দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শাবলা  গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। তার কয়েদি নম্বর ৮০৭৫/ এ।

যশোর কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. সুবাহান আলী বলেন, ২০২৪ সালে ১২ডিসেম্বর কয়েদি মেজবাহ উদ্দিন যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। তিনি একটি চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজার আসামি ছিলেন। তার হার্ট এবং কিডনির সমস্যা ছিলো। তাকে জেল কোড অনুযায়ী বিভিন্ন সময় চিকিৎসক দেখানো হয়েছে। আজ বিকেলে তিনি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান,  ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।