1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরায় ৪৮টি পূজা মণ্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার সীমান্তবর্তী ৪৮টি পূজা মণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম চালাচ্ছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজা মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার ও ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং নগদ অর্থ ও মিষ্টি উপহার হিসেবে প্রদান করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, তাদের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের আওতায় পূজা অনুষ্ঠিত হবে। এসব এলাকায় ৪৮টি পূজা মণ্ডপের মধ্যে রয়েছে পদ্মশাখরা দুটি, ভোমরা একটি, গাজীপুর ৬টি, ঘোনা ৩টি, বাঁকাল ৪টি, বৈকারী একটি, কুশখালী ৩টি, তলুইগাছা দুটি, কাকডাঙ্গা ৪টি, ঝাউডাঙ্গা ১৫টি, মাদরা একটি, হিজলদী দুটি ও চান্দুরিয়া দুটি।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বলেন, সীমান্তবর্তী এলাকায় প্রতিটি পূজা মণ্ডপে দায়িত্বপ্রাপ্ত উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারি নেওয়া হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতকারীদের তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
তিনি আরও বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে ইতোমধ্যে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। যাতে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা দেওয়া সম্ভব হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।