1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাট গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সমাপনী ও প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

ফুটবল ফাইনাল খেলায় বালক মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বাঐডাঙ্গা ব্রজলাল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বালিকা লখপুর ইছাক-আমিম্বয়া কলেজিয়েট স্কুলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরিণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাপি¥য়ন হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা।

মাধ্যমিক একাডেমিক সুপারভাইজ আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন, প্রধান শিক্ষকগন শেখ মুহা: বাকি বিল্লাহ, সৈয়দা আনোয়ারা বেগম, শিক্ষক এস এম হায়দার আলীসহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বালক ও বালিকা উভয় খেলা পরিচালনা করেন মোস্তাহিদুর রহমান মুক্ত। সহযোগি ছিলেন বাশির উদ্দীন ও মো: রাব্বি।

এসময় বক্তারা বলেন, এসব শিক্ষার্থীরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, লেখা পড়ার পাশাপাশি নিয়মিত লেখাধূলা করলে ভাল খেলোয়াড় হয়ে উঠতে পারবে। খেলাধুলা শারিরীক গঠনে সাহায্য করে এবং মাদক দ্রব্য থেকে দূরে রাখে। মোবাইল আসক্ত এড়িয়ে বেশি বেশি লেখাপড়া ও খেলাধুলা করার পরামর্শ প্রদান করেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।