1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে ফেন্সিডিল ও বিদেশী মদসহ আটক ২

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

যশোর : যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকা থেকে ১২৫ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ এক ভারতীয় ও এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
বিজিবি জানায়, আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার (৩৮) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (৩৭)। তাদের বহন করা ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৮ হাজার টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক ও মালামালের আনুমানিক বাজারমূল্য ৮৪ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারত থেকে ফেন্সিডিল ও মদ এনে যশোর হয়ে ঢাকায় পাচারের চেষ্টা করছিল।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে। মাদকদ্রব্য ও চোরাকারবারী আটক অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে মাদকদ্রব্যসহ যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।