1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা সীমান্তে জনসচেতনতায় বিজিবির সভা

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সীমান্ত অপরাধরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি একটি মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

গত ১৯ আগস্ট ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এ সভা অনষ্ঠিত হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বাধীন পদ্মশাখরা, ভোমরা, বাঁকাল, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতাপুর এবং চান্দুরিয়া বিওপি এলাকাজুড়ে স্থানীয় জনগণের উপস্থিতিতে এসব সভা পরিচালিত হয়েছে। সভায় স্থানীয়দের উদ্দেশ্যে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়া যুব সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয়রাসহ আনুমানিক ৭০০ জন অংশগ্রহণ করেন।
সভায় সীমান্ত এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড না ঘটানো এবং অবৈধ সীমান্ত অতিক্রমরোধে এলাকার মানুষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। উপস্থিত সবাই বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সভায় উপস্থিত স্থানীয়রা বিজিবির এই ধরনের দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।