1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দাকোপে টেকসই কাঁকড়া চাষ চুড়ান্ত কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে পোকা মাকড়ের লার্ভা ভিত্তিক খাদ্য প্রণয়ন বাংলাদেশের নীল অর্থনীতিকে এগিয়ে নিতে টেকসই কাঁকড়া চাষের অগ্রণী ভূমিকা শীর্ষক চুড়ান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের টেকসই উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়, খুলনা কৃষি বিশ^বিদ্যালয় এবং বেসরকারি এনজিও সুশীলন এ কর্মশালার যৌথ আয়োজন করেন।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের হল রুমে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের মুখ্য গবেষক অধ্যাপক ড. আব্দুস সালাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড. মোঃ মেহেদী আলম, খুলনা বিভাগের মৎস্য অধিদপ্তরের পরিচালক মো জাহাঙ্গীর আলম, উপ পরিচালক বিপুল কুমার বসাক, এনজিও সুশীলনের পরিচালক সচ্চিদানন্দ বিশ^াস। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মনিরুল ইসলামসহ আরো অনেকে। প্রধান অতিথি বলেন পোকা মাকড় লার্ভা ভিত্তিক খাদ্য প্রস্তুতকে যা টেকসই কঁকড়া চাষ শিল্পে একটি যুগন্তকারি উদ্ভাবন হিসাবে তুলে ধরেন। এই স্বল্প ব্যয়বহুল, ঘরোয়া উপায়ে তৈরী খাদ্য উৎপাদনের খরচ কমাতে সহায়তা করছে এবং কাঁকড়ার বৃদ্ধির হার উল্লেখ যোগ্য ভাবে বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা এই প্রযুক্তির মাধ্যমে উপকূলীয় জলজ খামার ব্যবস্থাকে আরো লাভ জনক ও জলবায়ু সহনশীল করার সম্ভাবনার উপর গুরুত্ব দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।