1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

এবারের ভোট হবে দিনের বেলা, রাতে নয় : ধর্ম উপদেষ্টা

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
আজ বুধবার (০১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, রাজধানীর এই ঐতিহাসিক মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও বলেন, অতি আধুনিক শিক্ষার নামে মাদরাসায় কোরআন-হাদিস ও আরবি শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে ড. খালিদ হোসেন বলেন, আমি কোনোদিন ছাত্ররাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্ররাজনীতি নেই। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।