1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পানির হিস্যা চাই, আরেক ফেলানী ঝুলে থাকুক চাই না : তারেক রহমান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সীমান্ত হত্যা ও পানিবণ্টনের প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা আমাদের পানির হিস্যা চাই, আরেক ফেলানী ঝুলে থাকুক—এটা আমরা দেখতে চাই না।
বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান ভারতের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক, বাংলাদেশের স্বার্থ ও আঞ্চলিক কূটনীতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, বিএনপির নীতির কেন্দ্রবিন্দু হবে বাংলাদেশের স্বার্থ। কোনো বিদেশি শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচ্য।
বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও, যেকোনো সিদ্ধান্তে দেশের সার্বভৌম স্বার্থকেই সর্বাগ্রে রাখবে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে জনরোষের মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, ভারত যদি বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হয়ে পড়ে, তাতে বিএনপির কিছুই করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে, তাদের সাথে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।