1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আসুন সবাই মিলে অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই: মির্জা ফখরুল

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ সইয়ের মতো আসুন আমরা সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই।
আজ শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের এক সম্মেলনে বক্তৃতাকালে তিনি এ মন্তব্য করেন।
বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে এখন বেশিরভাগ ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, সেটা মোটেই ভালো বলে আমি মনে করি না। চিন্তা হতে হবে, মৌলিক কাজ করতে হবে শ্রমিকের জন্য।
‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ আমরা বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। এটা অবশ্যই রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং রাজনীতিকে আরও স্বচ্ছ করতে কাজ করবে।
পুলিশ ও ছাত্রদের মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, পুলিশ এবং ছাত্রদের মধ্যে যে ঘটনা ঘটেছে সেটা অবশ্যই ভালো কোনো বার্তা দেয় না। আওয়ামী লীগ ১৫ বছরে যে জঞ্জাল তৈরি করে গেছে সেটা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়।
গণতন্ত্রের স্বার্থে সব কাজ সংসদকে কেন্দ্র করে করার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সবকিছু সংসদকে কেন্দ্র করে করতে হবে, নাহলে গণতন্ত্র কাজ করবে না।
আগামী নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন নির্ধারণ করবে আমরা কি আসলেই উদারপন্থি গণতন্ত্র পাব কি না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের মূল জায়গা।
তিনি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুলাই সনদ সইয়ের মতো আসুন আমরা সবাই মিলে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগোই।
তবে, ‘জুলাই সনদে’ এনসিপি স্বাক্ষর না করার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বলেই আমি মনে করি। আমার ধারণা তারা বুঝবেন, দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং স্বাক্ষর করবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।