1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নির্বাচন কমিশন জংলি কায়দায় চলছে: নাসিরউদ্দিন পাটোয়ারী

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৩৮৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) বর্তমানে জংলি কায়দায় পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি সতর্ক করে বলেন, কমিশনাররা যদি নিজেদের মনমর্জি মতো ইসি চালান, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশন এখন জংলি কায়দায় চলছে। আমরা চিঠি দিয়ে তাদের কাছে আইনি ব্যাখ্যা চেয়েছি। কিন্তু কোনো সন্তোষজনক উত্তর পাইনি। মনে হচ্ছে, নির্বাচন কমিশন গণিমতের মাল হিসেবে বিভিন্ন পক্ষ ভাগাভাগি করে নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা চাই নির্বাচন কমিশন জনগণের হোক কোনো পরিবারের বা নির্দিষ্ট মতবাদের অধীনে নয়। জিয়া, মুজিব কিংবা কোনো ইসলামি গোষ্ঠীর কাছে নির্বাচন কমিশনকে বর্গা দিতে চাই না।
জুলাই সনদ নিয়ে সংসদে যে আলোচনা হয়েছে, তাকে নাটক আখ্যা দিয়ে এনসিপির এই নেতা বলেন, জুলাই সনদ নামে একটা নাটক সংসদে হয়েছে, আর এখন তারা ঘুমাচ্ছে। গণভোটের কোনো নির্দেশনা এখনো নির্বাচন কমিশনে আসেনি। চুপিচুপি জুলাই সনদ পাস করে জনগণকে ঠকানো হবে না, এনসিপি তা মানবে না।
তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনাররা যেখান থেকে আসছে, তারা তাদের নিয়োগদাতাদের স্বার্থই রক্ষা করছে। অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণ থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হবে।
দেশের বর্তমান নিরাপত্তা ও নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলে পাটোয়ারী বলেন, যখন ব্যবসায়ীদের গুদাম জ্বালিয়ে দেওয়া হয়, তখন রাষ্ট্র যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে কীভাবে নির্বাচন আয়োজন সম্ভব? ভোটার তালিকা সঠিক না হলে পুরো নির্বাচনই প্রশ্নবিদ্ধ হবে।
তিনি আরও যোগ করেন, যদি নির্বাচন কমিশনাররা মনমতো ইসি চালাতে থাকে, তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে। কমিশনের অনেক কর্মকর্তা প্রবাসী ভোটারদের নামে আমোদ-ফুর্তিতে লিপ্ত, যা লজ্জাজনক। অথচ আন্তরিক ইচ্ছা থাকলে এক মাসের মধ্যেই সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।