1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বিএনপি কাদের সঙ্গে বৃহৎ জোট গঠন করতে চায়, জানালেন সালাহউদ্দিন

  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে দলগুলোর নির্বাচনী জোট গঠন নিয়ে চলছে নানা আলোচনা। বিএনপি বলছে, যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় তারা।
আজ সোমবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
আগামী নির্বাচনকে সামনে রেখে সারা দেশের প্রার্থীদের সাথে দলের হাইকমান্ডের বৈঠক প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, দল ও নিজেদের মধ্যে ঐক্য ধরের রাখার বার্তা দিতেই মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে।
এ সময় সালাহউদ্দিন বলেন, দেশের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থীর সঙ্গে দলের হাইকমান্ডের মতবিনিময় চলছে। সম্ভাব্য প্রার্থীদের স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চায় বিএনপি। আর ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায় সেই বার্তাও দিতে চায় দলটি।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আগামীতে তারুণ্যনির্ভর রাষ্ট্র বিনির্মাণ হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্টন্ট জিয়াউর রহমান দেশের যুবকদের পরিশ্রমী, কর্মঠ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের অনেক সফলতার পিছনে যুবদলের রক্তিম ত্যাগ সংগ্রাম রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।