1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২০

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩২০ জন। সোমবার (৩ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। উদ্ধার অভিযান শুরু হওয়ায় হতাহতের সংখ্যাও বাড়ছে।
২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে দেশটিতে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের তালিকায় এটি সর্বশেষ। মাত্র দুই মাস আগেই আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার দিবাগত রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফের কাছে ২৮ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ২০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এই সংখ্যা আরো বাড়তে পারে।
মাজার-ই-শরীফ শহরে প্রায় পাঁচ লাখ ২৩ হাজার মানুষ বাস করেন। অনেক বাসিন্দাই ভূমিকম্পের সময় বাড়িঘর ভেঙে পড়ার আশঙ্কায় মধ্যরাতে রাস্তায় নেমে আসেন।
নীল মসজিদের কথা উল্লেখ করে বলখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ বলেন, ভূমিকম্পে পবিত্র মাজার-ই-শরীফের কিছু অংশও ধ্বংস হয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।