1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

খুলনায় দুই সাংবাদিকের উপর হামলায় কয়রা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
 কয়রা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল ইসলাম মনিরের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কয়রায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় কয়রা প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, সাংবাদিকের উপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। তারা আরও বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথে কোনো বাধা সহ্য করা হবে না।
সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, প্রবীণ বিএনপি নেতা আকবার হোসেন, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, সদস্য ইমতিয়াজ উদ্দিন, তরিকুল ইসলাম, সিরাজুদ্দৌলা লিংকন, মোস্তফা রিজওয়ান হোসেন, মাসুম বিল্লাহ, কোহিনূর আলম, ফরহাদ হোসেন প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।