1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

বয়স্ক কারাবন্দীদের মুক্তি দেওয়ার কথা ভাবছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কারাগারে থাকা বেশি বয়স্ক কয়েদি এবং দীর্ঘ মেয়াদে যাদের কারাদণ্ড হয়েছে, তাদের অপরাধ বিবেচনায় নিয়ে মুক্তি দেওয়ার কথা চিন্তা করছে সরকার। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো অপরাধীর বয়স যদি ২০ বছর হয়ে থাকে এবং তার যদি ২০ বছরের কারাদণ্ড হয়ে থাকে, তাহলে সে ফিরে আবার অপরাধ করতে পারে। এ বিষয়গুলো বিবেচনা নেওয়া হবে।’
এ ছাড়া নারীদের ক্ষেত্রে সাজার সময় পরিমাণ একটু বিবেচনা করা হবে বলে জানান তিনি।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরের দুটি ইউনিয়নের বাসিন্দাদের অবরোধ কর্মসূচি নিয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, অবিলম্বে সড়ক ছেড়ে না দিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘রাস্তাঘাট অবরোধ করে জনভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। তাদের যে অভিযোগ সেটা প্রপার চ্যানেলে আবেদন করতে হবে। কোনোভাবেই দুইটা ইউনিয়নের লোকজন এভাবে রাস্তাঘাট অবরোধ করে হাজার হাজার মানুষের দুর্ভোগ বয়ে আনতে পারে না। তারা যদি অবিলম্বে এই অবরোধ তুলে না নেয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তাদের অবরোধ তুলে দেওয়া হবে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট