1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যবিপ্রবিতে ‘পছন্দের প্রার্থী নিয়োগ’ সংক্রান্ত সংবাদ ভিত্তিহীন: প্রশাসন

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত “যবিপ্রবিতে অধ্যাপক পদে ‘পছন্দের প্রার্থীকে’ নিয়োগ দিতে নতুন নীতিমালা” শীর্ষক প্রতিবেদন সম্পূর্ণ অসত্য ও তথ্যনির্ভর নয়।

বিবৃতিতে বলা হয়, প্রশাসনের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে সব আবেদনপত্র যথাযথ যাচাই-বাছাই করে শর্ত পূরণ সাপেক্ষে যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ কার্ড প্রদান করা হয়েছে। ফলে পত্রিকায় প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

যবিপ্রবি প্রশাসন এ ধরনের সংবাদ প্রকাশকে “ইচ্ছাকৃতভাবে প্রশাসনকে হেয় করার চেষ্টা” বলে উল্লেখ করে। বিবৃতিতে আরও বলা হয়, “এ ধরনের অপপ্রচার কুচক্রি ও স্বার্থান্বেষী মহলের কাজ, যারা নিজেদের হীন স্বার্থে বিশ্ববিদ্যালয়কে পশ্চাৎপদ ও অস্থিতিশীল রাখতে তৎপর।”

প্রশাসনের দাবি, বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদোন্নতি, একাডেমিক কার্যক্রম ও গবেষণা সবকিছুই স্বচ্ছতা ও নিয়মনীতি মেনে এগিয়ে চলছে। তারা গঠনমূলক সমালোচনা ও সঠিক তথ্য প্রকাশকে স্বাগত জানালেও অমূলক ও ভিত্তিহীন সংবাদ প্রকাশকে সাংবাদিকতার নীতির পরিপন্থি হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের মিথ্যা সংবাদ কেবল সাংবাদিক ও গণমাধ্যমের সুনামকেই ক্ষুণ্ন করে না, বরং প্রতিষ্ঠানের বিষয়ে সাধারণ মানুষকেও বিভ্রান্ত করে। যবিপ্রবি প্রশাসন সর্বদা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।