1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরায় গ্রিড স্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরার সদর উপজেলার বিনাপোতা এলাকায় ১৩২/৩৩ কেভি পাওয়ার গ্রিড স্টেশনের একটি ট্রান্সফরমারে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটে এ বিস্ফোরণের পর গ্রিড স্টেশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তেই পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সৌভাগ্যজনকভাবে এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। গ্রিড স্টেশনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, বিস্ফোরণের পরপরই জেলার সর্বত্র বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কর্মকর্তারা জরুরি তৎপরতা চালান। অবশেষে দুপুর ১টা ৩০ মিনিটে বিকল্প লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে চালু করা সম্ভব হয়। এদিকে গ্রিড স্টেশনটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।