1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দশমিনায় পান চাষী হিসাবে অমলের পান বরজেও সফলতা অর্জন জাল সনদে চাকরি: ৩৩০ কলেজ প্রভাষকের বিরুদ্ধে ব্যবস্থা আমরা যুদ্ধের প্রস্তুতি নিই যুদ্ধ করতে নয়, যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান খুলনায় সুখেন চন্দ্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ২৮ হাজার ছাড়িয়েছে ২৬ এপ্রিলের মধ্যে চালু হচ্ছে আদানির বন্ধ ইউনিট: বিদ্যুৎ বিভাগ আজ তালার পারকুমিরা গণহত্যা দিবস খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ ও মিছিল দিঘলিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

আনন্দঘন পরিবেশে কয়রায় পালিত হচ্ছে শারদীয় দুর্গা উৎসব

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫৬ বার পড়া হয়েছে
কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার কয়রায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর মহাপঞ্চমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিক ঘট অনুষ্ঠিত হবে। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী ২৯ শে সেপ্টেম্বর মহা সপ্তমী ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী পহেলা অক্টোবর মহানবমী এবং দুই অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজা উৎসব শেষ হবে।
খুলনার কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, এবছর উপজেলার সাতটি ইউনিয়নে ৫৪ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মন্দিরে সরকারিভাবে ৫০০ কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে। বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক ডেকরেশনে পূজা মন্ডপ গুলোকে সাজানো হয়েছে। পুষ্পাঞ্জলি, চণ্ডীপাঠ, মহাপ্রসাদ বিতরণ, আরতি, ভজন, কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ যাবতীয় আয়োজন প্রায় সম্পন্ন হয়েছে। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। দুর্গাপূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন পরিষদ ।
কয়রা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার বৈরাগী বলেন, শান্তিপূর্ণ পূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে, প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক জেনারেটর ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি এবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।