1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি ‌: সাতক্ষীরায় শুক্রবার বিভিন্ন সীমান্তে বিজিবি- এর অভিযানে ভারতীয় ওষুধ সহ বিভিন্ন মালামাল এবং মাদক জব্দ করা হয়।
সাতক্ষীরা, ৩ অক্টোবর ২০২৫ জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- এর অভিযানে ভারতীয় ওষুধ সহ বিভিন্ন মালামাল এবং মাদক জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, ভোমরা, পদ্মশাখরা, সুলতানপুর, মাদরা, কালিয়ানী ও চান্দুড়িয়া বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল কলারোয়া উপজেলার দখলের মোড় নামক স্থান হতে ৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। এছাড়া, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ঘোষপাড়া ও লক্ষীদাড়ি এলাকা হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ইটভাটা নামক স্থান হতে, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শ্মশ্বান নামক স্থান হতে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী নামক স্থান হতে, পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার বেড়িবাধ নামক স্থান হতে, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ছয়ঘরিয়া নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ২০ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট