1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

যশোরে ছুরিকাঘাতে তরুণ আহত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর শহরের ঝুমঝুমপুর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ফারদিন আহমেদ তানভীর (২৫) নামে এক তরুণকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারদিনকে একা পেয়ে বালিয়াডাঙ্গা এলাকার শওন মিলনসহ৩/৪ জন যুবক দাও চাকু দিয়ে আক্রমণ করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন, তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আহত ফারদিন রায়পাড়া এলাকার সজল হোসেনের ছেলে এবং বর্তমানে ঝুমঝুমপুর মান্দারতলায় ভাড়া থাকেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট