1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

খুলনার শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ যশোরে গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে খুলনার কুখ্যাত সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪)কে আটক করেছে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (৭ ডিসেম্বর) রাত প্রায় নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি খুলনার সোনাডাঙা থানার ২২ নম্বর গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।
র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, খবর পাওয়া যায় যে চিংড়ি পলাশ তার সহযোগীদের নিয়ে জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল সেখানে গিয়ে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।
র‍্যাব জানায়, চিংড়ি পলাশ মূলত খুলনা ও আশপাশের জেলাগুলোর চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। তার বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে,এর মধ্যে সোনাডাঙা থানায় ৮টি হত্যা মামলা। পাশাপাশি মাদক, চাঁদাবাজি, মারামারি ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালের ২৯ ডিসেম্বর তিনি স্ত্রীসহ নৌ পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে একটি মাদক মামলায় গ্রেফতার হয়েছিলেন। চার মাস আগে জামিনে মুক্তি পেয়ে আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে র‍্যাব জানায়। অভিযোগের ভিত্তিতে তাকে পুনরায় আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট