1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

বেলুচিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, ২৩ আফগান সেনা নিহত

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের বেলুচিস্তানে আফগানিস্তান সীমান্তে চামান এলাকায় টানা দুই দিনের সংঘর্ষে অন্তত ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে।
গত শুক্রবার ও শনিবার এই ঘটনাগুলো ঘটে বলে রোববার (৭ ডিসেম্বর) দেশটির গণমাধ্যম দ্য নিউজ একটি প্রতিবেদনে জানিয়েছে।
সংবাদমাধ্যমটি তাদের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, শুক্রবার মধ্যরাতের দিকে সীমান্তের জামান সেক্টরে আফগান সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথমে ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছোড়ে।
এর পরপরই পাকিস্তান সেনাবাহিনী পাল্টা জবাব দিতে শুরু করে। প্রথম দিকে হালকা অস্ত্র ব্যবহার করা হলেও প্রায় ৪৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি চলে।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাকিস্তানি বাহিনী ভারী অস্ত্র মোতায়েন করে। রকেট লঞ্চার, কামান এবং ভারী গোলাবারুদের মাধ্যমে হামলা চালানো হলে আফগান তালেবান বাহিনীর তিনটি সীমান্ত চৌকি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
সূত্রের দাবি, সাধারণ আফগান নাগরিকদের ক্ষতি এড়াতে ‘নির্ভূল অস্ত্র’ ব্যবহারের চেষ্টা করা হয়। তবে প্রথম দফার হামলার পরে আফগান সেনারা জনবহুল এলাকায় অবস্থান নেয় এবং সেখান থেকেও গুলি চালায়। এর জবাবে পাকিস্তান সেনারা ওই জনবহুল এলাকাতেও ভারী অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।
এ ঘটনায় হতাহতের প্রকৃত সংখ্যা নিয়ে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে দ্য নিউজ–এর প্রতিবেদনে বর্ণিত সূত্রগুলো নিশ্চিত করেছে যে মোট ২৩ জন আফগান তালেবান সেনা নিহত হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট