1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে’ পিটিয়ে হত্যার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতের কেরালার পালাক্কাদ জেলায় গণপিটুনির চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, ‘বাংলাদেশের নাগরিক সন্দেহে’ ছত্তিশগড়ের একজন দলিত (ভারতে সামাজিক বৈষম্য ও নিপীড়নের শিকার) শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া শনিবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনার জেরে ওই এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, নিহত শ্রমিকের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা।
কাজের সন্ধানে গত ১৩ ডিসেম্বর তিনি কেরালার পালাক্কাদে আসেন এবং একটি নির্মাণস্থলে দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করছিলেন।
নিহতের আত্মীয় কিশান বাঘেলের বক্তব্য অনুযায়ী, একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে রামনারায়ণ কেরালায় যান। টাইমস অব ইন্ডিয়াকে কিশান জানান, ‘রামনারায়ণ অত্যন্ত দরিদ্র ছিলেন। তার স্ত্রী ললিতা এবং প্রায় আট ও নয় বছর বয়সি দুই ছেলে আছে।’
অন্য একটি সূত্রের দাবি, এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর বলে ভুল সন্দেহ করা হয়। এরপর একদল লোক লাঠি দিয়ে তাকে মারধর করে, যার ফলে তার মৃত্যু হয়।
খবর পাওয়ার পর রামনারায়ণের স্ত্রী শুক্রবার (১৯ ডিসেম্বর) পালাক্কাদের উদ্দেশ্যে রওনা দেন। তবে এই প্রতিবেদন (টাইমস অব ইন্ডিয়ার) লেখা পর্যন্ত তিনি সেখানে পৌঁছাননি বলে জানিয়েছেন কিশান বাঘেল।
এ ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘাত ঠেকাতে সেখানে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
প্রতিবেদন অনুসারে, এ ঘটনার সাথে জড়িত থাকায় এরইমধ্যে পাঁচজনকে গ্রেফতার করেছে কেরালা পুলিশ। ঘটনার মূল কারণ ও উদ্দেশ্য জানতে তদন্ত শুরুর পাশাপাশি একটি মামলাও দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট