1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করছে হিন্দুত্ববাদী দল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গি দল। তাদের বিক্ষোভ সামনে রেখে হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছিল পুলিশ ও প্রশাসন। তবে পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকমিশনে ঢোকার চেষ্টা করেছিল তারা। এ সময় তাদের সরিয়ে দিতে পুলিশ লাঠিচার্জ করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই বিক্ষোভ শুরু হয়। তখন শত শত মানুষ বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলায় সেখানকার পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। তবে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
হাইকমিশনের নিরাপত্তার কথা চিন্তা করে সেখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। এছাড়া পুলিশের পাশাপাশি আনা হয় প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের।
ময়মনসিংহের ভালুকায় দীপু দাস নামে এক যুবককে হত্যার ঘটনায় এই বিক্ষোভের ডাক দেয় ভারতের হিন্দুত্ববাদী দলগুলো।
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভারতীয় দূতকে তলব করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে যান। আসা-যাওয়া মিলিয়ে পাঁচ মিনেটের কম সময়ের মধ্যে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান প্রণয় ভার্মা।
এর আগে, গত ১৪ ডিসেম্বর প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সেদিন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অব্যাহত উসকানিমূলক বক্তব্যে সরকারের উদ্বেগের কথা জানানো হয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে পালিয়ে যাওয়া প্রতিরোধে দেশটির সহযোগিতা কামনা করা হয়।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, দিল্লি, কলকাতাসহ ভারতের বিভিন্ন স্থানে থাকা বাংলাদেশি মিশন এবং কূটনীতিকের নিরাপত্তা ইস্যুতে ভারতের হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট