1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

‘নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য।
তিনি বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। শিক্ষকদের একটি অংশ ছাত্রদলের পক্ষে, আরেকটি অংশ জামায়াতের পক্ষে কাজ করছে। ভোটারদের হাতে দেওয়া কালি কিছু সময় পর উঠে যাচ্ছে, যা ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
এই প্যানেলের জিএস পদপ্রার্থী ফয়সল মুরাদ বলেন, নির্বাচনে নানা অনিয়ম হচ্ছে। আমাদের অভিযোগ, পোলিং এজেন্টরা নিজ নিজ বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করছে। নির্বাচন চলাকালীন সময়ে যদি নিয়ম পরিবর্তন করা হয়, তাহলে কি নিয়ম প্রতি মিনিটে মিনিটে বদলাবে? যদি এটি অনুমোদিত হতো, তাহলে আমরাও স্লিপ বিতরণ করতাম। কিন্তু আমাদের তা করতে দেওয়া হয়নি। এর অর্থ হলো তারা আগে থেকেই স্লিপ প্রস্তুত করে এনেছে।
তিনি আরও বলেন, প্রশাসন ও নির্বাচন কমিশনের ভেতরে দুটি সক্রিয় বলয় কাজ করছে। একটি বলয় ছাত্রদল সমর্থিত প্যানেলকে ধারাবাহিকভাবে সুবিধা দিচ্ছে, আরেকটি বলয় ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে সুবিধা দিচ্ছে। এসব বলয়ের কারণেই নির্বাচন বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই, কিন্তু নির্বাচন কমিশন আমাদের বারবার হতাশ করেছে।
এই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৯টায়। চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট