1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী রামপুরা হত্যাকাণ্ড: আরও প্রমাণ দাখিলে সময় চায় প্রসিকিউশন, রায় হলো না আজ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আকস্মিক ভূমি অফিসে প্রতিমন্ত্রী, দরজায় তালা দেখে বসে থাকলেন বারান্দায় ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

কয়রায় জামায়াতে ইসলামী প্রার্থীর দায়িত্বশীল সমাবেশ’

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
কয়রা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের ‘দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত।
গতকাল সকালে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে আয়োজিত এ দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের জন্য সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেবল সৎ ও যোগ্য নেতৃত্বই পারে দেশকে একটি কল্যাণমূলক পথে পরিচালিত করতে। দেশ পরিচালনায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বে উপহার দিতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মীদের অবশ্যই এগিয়ে আসতে হবে।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর অপচেষ্টা চালাচ্ছে তারা কোন দিনও সফল হতে পারবে না। আগামী দিনে এই জাতিকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদেরকে আরও সচেতন হতে হবে। যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র করেছিল তারা ধ্বংস হয়ে গেছে। বর্তমানে যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করছে তারাও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা নিজেদের ধ্বংসের দিকে এগিয়ে যাওয়া থেকে বিরত থাকুন।
কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহর সঞ্চালনায় দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম,,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্যা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর গাজী মিজানুর রহমান প্রমুখ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট