1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মোংলায় ৭ দোকানদারকে ৩১ হাজার টাকা জরিমানা পরিবেশ রক্ষায় ২৫ কোটি গাছ লাগাবে সরকার সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর তালায় ওভিটি-হোপ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভেড়ামারা কৃতি সন্তান ফারিয়া আক্তারকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা আশাশুনিতে সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা বেনাপোলে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছ জব্দ চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর হাসপাতালে রোগী বেচাকেনা, দালালি বন্ধ করে দেবো: স্বাস্থ্যমন্ত্রী

ক্যান্সারে আক্রান্ত খুবি শিক্ষার্থী মুজাহিদ বাঁচতে চায়

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

খুবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ১৭ ব্যাচের শিক্ষার্থী মুজাহিদুর রহমান। তিনি ওরাল ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে লড়ে যাচ্ছেন।

সহপাঠীর সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে মুজাহিদের মুখের তালুতে টিউমার ধরা পড়ে। বায়োপসি রিপোর্টে এটি ক্যান্সার হিসেবে নিশ্চিত হয়। এর প্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি ২০২৫-এ তার সার্জারি সম্পন্ন হয়।

পরবর্তীতে অপারেশনের পর যেন ক্যান্সার ছড়িয়ে না পড়ে, সেজন্য রাজধানীর ডেল্টা হসপিটালে তাকে দীর্ঘমেয়াদী রেডিওথেরাপি দেওয়া হয়। তিনি মোট ৩৫টি রেডিয়েশন ডোজ গ্রহণ করেন, যা ১১ মে ২০২৫-এ শেষ হয় ।

গত নভেম্বর ২০২৫ সার্জারি এবং রেডিওথেরাপির পর বর্তমানে তার মুখের তালুতে একটি বড় ক্ষত বা ছিদ্র তৈরি হয়েছে । এর ফলে তিনি স্বাভাবিকভাবে খাবার খেতে বা কথা বলতে পারছেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী, এই ক্ষত পূরণের জন্য তার দ্রুত সার্জারী করা প্রয়োজন। এটি একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে তার চিকিৎসার জন্য আনুমানিক ৭ লক্ষ টাকার প্রয়োজন। যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। এখন মুজাহিদ ও তার পরিবার আপনাদের সহায়তার অপেক্ষায়। তাকে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি চিকিৎসার জন্য আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন তাঁর সহপাঠীরা।

মুজাহিদের চিকিৎসার জন্য সহযোগিতা করতে চাইলে সরাসরি নিচের নাম্বারের টাকা পাঠাতে পারেন-
০১৭১১৯৭১৫৭৬ (বিকাশ,নগদ,রকেট)

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট