1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না : তারেক রহমান

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বহু বছর দেশ, স্বজন, মানুষ থেকে দূরে থাকতে হয়েছে। আমার নেতাকর্মীদের বাইরেও এই স্বজনহারা মানুষ যারা সারাদেশে আছেন, দূর থেকে চেষ্টা করেছি স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন গড়ে তুলতে। আমাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করেছি, স্বজনহারা মানুষের পাশে দাঁড়াতে। আমরা কতটুকু পেরেছি বা পারিনি সেটার জবাব ভিন্ন। তবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। হয়তো সীমাবদ্ধতা ছিল, কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত ছিল, ভবিষ্যতেও থাকবে।
তিনি আরও বলেন, আমাদের হাজার হাজার নেতাকর্মীকে অত্যাচার করা হয়েছে। হাজারো নেতাকর্মীকে হতে হয়েছে গুমের শিকার। তাদের কিছু পরিবার এখানে আছে। ফ্যাসিবাদী আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দেড় লক্ষের বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যার বোঝা ৬০ লক্ষ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীকে বছরের পর বছর ঘরবাড়ি ছেড়ে থাকতে হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে কৌশলের নামে তার দলের নেতাকর্মীরা কোনো ধরনের গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। বরং রাজপথে থেকেই তারা আন্দোলন করেছে।
তারেক রহমান বলেন, গুম, খুন ও নির্যাতনের শিকার ভুক্তভোগী এসব পরিবারকে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা অব্যাহত রাখবে বিএনপি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এসব শহীদ পরিবারের নামে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নামকরণ করার আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট