1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

নির্বাচনে ১০ দলীয় জোট বিপুল ভোটে জয়ী হবে: নাহিদ ইসলাম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় তিন নেতার কবর জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘১০ দলীয় নির্বাচনী ঐক্য’ বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে, ইনশাল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছেন। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে সংস্কারকে এগিয়ে নিতে ১০ দলীয় ঐক্যের জয় লাভের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
১০ দলীয় ঐক্যকে জয়ী করতে সারাদেশের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম বলেন, সারা বাংলাদেশের মানুষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি-আপনারা ১০ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন; ১০ দলীয় ঐক্যজোটের মার্কাকে বিজয়ী করুন এবং জাতীয় নাগরিক পার্টির সারাদেশে যেই ৩০ জন প্রার্থী রয়েছেন, সেই ৩০ জন প্রার্থীকে ‘শাপলা কলি’ মার্কায় বিজয়ী করে সংসদে পাঠান।
নির্বাচন কমিশন ও সরকারের ওপর নিরপেক্ষতার অভিযোগ তুলে তিনি বলেন, সরকারের জায়গা থেকে এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। আমরা বিভিন্ন সময় বলে এসেছি-তারা একটি বিশেষ দলকে বিশেষ সুবিধা দিচ্ছে। তিনি আরও বলেন, এই যে বিগত কয়েকদিন নির্বাচন প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে। কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি।
এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, আমরা চাই যেকোনো মূল্যে ১২ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই নির্বাচনে জয় লাভ করে আমরা সংসদে যেতে চাই। আমাদের সামনে এটাই এখন একমাত্র এজেন্ডা।
ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর জন্য ‘শাপলা কলি’ মার্কায় ভোট চান তিনি। এরপর এনসিপি নেতারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে ‘মার্চ ফর জাস্টিস’ শিরোনামে একটি নির্বাচনী যাত্রা শুরু করে তারা, যা জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এই সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট