1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

নড়াইলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার চাঁদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সানা (৫৫) নামে এক ভ্যানচালককে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদ’র বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাহাঙ্গীর যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের নয়েজ সানা’র ছেলে। তিনি চাঁদপুরে ওই বাড়িত একা থাকতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন সানা প্রায় ১৫ বছর আগে নড়াইলে এসে সদর উপজেলার গোপিকান্তপুর এলাকায় বসবাস করতেন। প্রায় এক বছর পূর্ব থেকে জাহাঙ্গীর হোসেন সানা পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামের আবুল কালাম আজাদের বাড়ি দেখাশুনা করতেন এবং দিনে ভ্যান চালাতেন। ওই ব্যক্তি একাধিক বিয়ে করেছেন বলে জানা গেছে। নিহতের এক স্ত্রী বিউটি বেগম বলেন, ‘গত দুইদিন ধরে আমার সঙ্গে মনোমানিল্য হওয়ায় তার সঙ্গে যোগাযোগ ছিল না। তাকে মেরে ভ্যান নিয়ে গেছে।’ সদর থানার ওসি মো: ওলি মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মাথায় আঘাতের চিহ্ন হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। দোষীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট