1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ‌‌মনিরের উপর হামলা, ৪ যুবদল নেতা বহিষ্কার ফুলতলায় ৯ম শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা তালায় সূর্যমুখী চাষে সম্ভবনার দুয়ার উন্মোচ মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক পাইকগাছায় নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের দাপটে আতঙ্কিত কালিয়া-চাপাইল প্রধান সড়ক প্রতিমন্ত্রী ড. লায়ন ফরিদকে ফোয়াব’র প্রকাশনা গ্রন্থ হস্তান্তর

সাতলার ৯নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় ৯নং ওয়ার্ডের দক্ষিণ পটিবাড়ি বালুর মাঠে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে শুরু থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সাতলা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাফিন খন্দকার রাহাতের সার্বিক তত্ত্বাবধান ও সাংগঠনিক প্রচেষ্টায় এবং বিএনপি ৯নং ওয়ার্ডের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বিকেল থেকেই নেতা-কর্মীরা দলে দলে উপস্থিত হতে থাকেন। এক পর্যায়ে নতুন বালুর মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
উপস্থিত বক্তারা বলেন, রাফিন খন্দকার রাহাতের অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতার ফলেই আজকের এই উঠান বৈঠকে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বক্তারা আশা প্রকাশ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের দিনও এভাবেই দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে নিজেদের মূল্যবান ভোট প্রদান করবেন সাধারণ মানুষ।
উঠান বৈঠকে ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুস ছাত্তার পাইকের সভাপতিত্বে এবং মোঃ রাফিন খন্দকার রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর পৌর যুবদলের সভাপতি শাহাবদ্দিন আকন শাবু, উজিরপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন সাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন মেছবাহ, সাধারণ সম্পাদক মোঃ হালিম বিশ্বাস, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক ইয়াসিন ব্যাপারী, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সেলিম হোসেন মুন্না, সাধারণ সম্পাদক মোঃ লিটন, জয়েন্ট সেক্রেটারি মোঃ কাঞ্চন মোল্লা, সাতলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস শাহ, ৯নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ ছারোয়ার সরদারসহ মোঃ হারুন বিশ্বাস, মোঃ মহিবুল্লা বক্তিয়ার, মোঃ বেলায়েত হোসেন শিকদার এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উঠান বৈঠকটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট