1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন (ইসি) এখন অনেকটা পোস্ট অফিসের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে প্রার্থীদের ভূমিকা, আর্থিক অবস্থা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনটি বিজয়ী দল বিএনপির ২০৯ প্রার্থীর তথ্য বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়েছে বলে জানান সুজনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।
সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, “আমরা অনুরোধ করেছিলাম, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকসহ যেসব ক্ষেত্রে অযোগ্যতা আছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে সিদ্ধান্ত নিয়ে যেন গেজেট প্রকাশ করে।”
সুজন সম্পাদক বলেন, “আমরা আরও বলেছিলাম, নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে কমিশন সেটা সার্টিফাই করবে। এটা গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচন কমিশনই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য। এখন তারা যেটা করে, রিটার্নিং অফিসাররা যে ফলাফল দেয়, সেটাই তারা গেজেট আকারে প্রকাশ করে দেয়। তারা তাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেই দায়িত্বটা পালন করে না এবং তারা এখন অনেকটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করে। চিঠি আসলো, স্ট্যাম্প দিয়ে পাঠিয়ে দিল।”
নির্বাচন সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তির পর গেজেট প্রকাশ করা উচিত ছিল বলে মত দেন তিনি। তার ভাষ্য, “যখন প্রশ্ন ওঠে, তখন নির্বাচন কমিশন তদন্ত করতে পারে। তদন্ত করে ফলাফল বাতিলও করতে পারে, আবার নতুন নির্বাচনের নির্দেশ দিতে পারে।”
নূর হোসেন বনাম বাংলাদেশ মামলার উদাহরণ টেনে সুজন সম্পাদক বলেন, “নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে কি না যদি এ নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে এবং পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। এবার এই প্রশ্নগুলো উঠেছে, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করেনি। বরং তড়িঘড়ি করে গভীর রাতে গেজেট প্রকাশ করেছে। গেজেট প্রকাশ করার একটি তাৎপর্য হলো, যখন গেজেট প্রকাশ হয়, তখন এটা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর করার কিছু নেই।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট