1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

খুলনায় সন্ত্রাসী জাহিদ ও তার বাহিনীর অত্যাচারে আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া ( খুলনা ) : খুলনার তেরখাদা উপজেলা এলাকায় পুরনো শত্রুতা ও দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে জাহিদ শেখ ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সংঘবদ্ধ ভাবে চাইনিজ কুড়াল, রামদা, ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে, মেহেরাব নামে এক যুবকের উপর হামলা করে, ঘটনার চিৎকার শুনতে পেরে মেহেরাবের বাবা লাজুক শেখ ,ছুটে আসেন ঠেকানোর জন্য, সন্ত্রাসীরা তাকেও মারপিট করে,এবং অকাট্ট ভাষায় গালিগালাজ করে আর বলে তোদের বংশ নির্বংশ করে দেব, লাজুক শেখ চিৎকার করলে আশেপাশের এলাকার লোকজন ছুটে আসে, লোকজনের উপস্থিতি টের পেয়ে, জাহিদ শেখ ও তার সন্ত্রাসী বাহিনী সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় লাজুক শেখ কে জিজ্ঞাসা করলে তিনি বলে, আমি ১ নং আজগড়া ইউনিয়নের বিএনপি’র সভাপতি ক্যান্ডিডেট, আর সন্ত্রাসী জাহিদ ও সভাপতির হবে বলিয়া পায়তারা দিচ্ছে কিন্তু সাধারণ মানুষ জানে কে প্রকৃত বিএনপি করে আর কে করেনা, এলাকায় আমার একটু জনপ্রিয়তা বেশি হওয়ায় জাহিদ শেখ আমাকে সব সময় আড় চোখে দেখে, আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখায় আমরা তার ভয়ে তোয়াক্কা না করায়, আমার ছেলে মেহেরাব শেখপুড়া বাস স্ট্যান্ড মোড়ে গেলে, আসামিরা আগে থেকেই ওত পেতে ছিল আমার ছেলেকে পরিকল্পিতভাবে মেরে ফেলার উদ্দেশ্যে তাকে চারি দিকে ঘিরে ফেলে এবং ১: নং আসামী জাহিদ শেখ তার হাতে থাকা রামদা দিয়ে আমার ছেলের মাথা লক্ষ্য করে কোপ দেই, ২: নং আসামীর অর্থাৎ শহিদুল শেখের হাতে থাকা রামদা দিয়ে আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় কোপ দেয়, ৩: নং আসামি অর্থাৎ মাহবুর শেখ এর হাতে থাকা লোহার রড দিয়ে বাড়ি মারে, ৪: নং আসামী অর্থাৎ অহিদ শেখ এর হাতে থাকা হাতুরী দিয়ে বাড়ি মারে, 5: নং আসামী অর্থাৎ জনি শেখ তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে কোপ মারে, ৬: নং আসামী অর্থাৎ শফিকুল শেখের হাতে থাকা দা দিয়ে কোপ দিলে কপটি আমার ছেলের বাম পায়ের হাঁটুর নিচে লাগে। ৭ ও ৮ নং আসামিসহ অজ্ঞতা নামা আরো ৬/৭ জন রামদা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র সহ এলোপাথা ভাবে মারধর শুরু করে, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে ওচেতন হয়ে মাটিতে পড়ে আছে।

আমি চিৎকার করলে আমাকেও মারধর করে এবং আমার চিৎকার শুনে আশেপাশের লোকজন আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়।অভিযোগ ৮ জন ও অজ্ঞাতনামা ৬/৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে আরও জানা গেছে, হামলায় লাজুক শেখের ছেলে মেহেরাব গুরুতর আহত হয় না বাচার মত এলাকার লোকের সহযোগিতায় লাজুক শেখ তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান বর্তমান সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত জাহিদ শেখ বিগত দিনে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে চলেছে এবং সাবেক তেরখাদা উপজেলার চেয়ারম্যান শরফুদ্দিন বিশ্বাস বাচ্চুর সঙ্গে ছিল এবং তার নির্বাচন করেছে, বাচ্চু বিশ্বাসের নেতৃত্বে জাহিদ শেখ একটি গুণ্ডা বাহিনী তৈরি করে এবং দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে, তার বিপক্ষে কেউ গেলে সে সবাইকে অস্ত্র দেখিয়ে মেরে ফেলার হুমকি দেয়, যার কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন লাজুক শেখ একজন বিএনপি’র একনিষ্ঠ কর্মী, এবং সে এখানের সভাপতি ক্যান্ডিডেট, লাজুক শেষ সভাপতি হলে তার সন্ত্রাসী বাহিনী হয়তো সুবিধা করতে পারবে না সে কারণে লাজুক শেখ এবং তার পরিবারের উপরে এমন জঘন্য কাজ করতে পারে বলে ধারণা করছে।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, হামলার সময় অভিযুক্তরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসা গ্রহণ এবং নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে ঘটনাস্থল খুলনা জেলার তেরখাদা থানার প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত গত ৩১ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৫ দিকে উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপাড়া বাস স্ট্যান্ড মোড়ে এ ঘটনা ঘটে পরে ৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২টা ৫ মিনিটে তেরখাদা থানায় লিখিত অভিযোগ দাখিল করা হলে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/ ১১৪/ (এফআইআর) রুজু করে,
এবং ৭ ফেব্রুয়ারি মামলাটি আদালতে প্রেরণ করা হয়েছে, এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় অভিযুক্ত হিসেবে শেখপুরা গ্রামের জাহিদ শেখ (৪৪), শহিদুল শেখ (৫০), মাহাবুর শেখ (৫৪), অহিদ শেখ (৩৬) উভয় পিতা মৃত আবুল শেখ। জনি শেখ (২২) পিতা জাহিদ শেখ ,শফিকুল শেখ (৩০) পিতা ওলি শেখ, সাহাবুর শেখ (২৭) ও ইজাবুর শেখ (২৩) উভয় পিতা শহিদুল শেখ, ও অজ্ঞাতনামা ৬/৭ এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা, তাদের বিরুদ্ধে দণ্ডবিধির একাধিক ধারা—বেআইনি সমাবেশ, পথরোধ, মারধর, গুরুতর জখম, ভয়ভীতি প্রদর্শন ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট